শাবিপ্রবিতে খেলা দেখা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই রাতে শাবিপ্রবির প্রধান ফটকে খেলা সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলো। কমিটিকে যথাশীঘ্র প্রতিবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক আহমদ কবির চৌধুরী। এছাড়া সদস্য হিসেবে আছেন ছাত্র উপদেশ ওRead More



































