সিলেটে ৭০ বস্তা ভারতীয় বাসমতি চাল জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় বাসমতি চাল এবং একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মোগলাবাজার থানার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
আটককৃত মামুনুর রশিদ (২৪) জৈন্তাপুর উপজেলার হরিপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বাসিন্দা।
বুধবার (৮ জুলাই) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআই (নিরস্ত্র) মো. শিহাব মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল কদমতলী এলাকার সড়কে অভিযান চালিয়ে নাম্বার প্লেটবিহীন একটি পিকআপে তল্লাশি চালায়। এ সময় পিকআপ থেকে ৭০ বস্তা ভারতীয় বাসমতি চাল উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ২ হাজার ১০০ কেজি চাল ছিল, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, জব্দ করা নাম্বার প্লেটবিহীন পিকআপটির আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের চলমান অস্থিরতা নিরসনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন শিল্প,Read More
সিলেটে ১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ থানার অভিযানে ১৬ লাখ ১২ হাজার ৮০০Read More



Comments are Closed