Main Menu

সিলেটে ভূমিকম্প অনুভূত

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের তিন জেলাসহ দেশের কয়েকটি অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। মৃদু মাত্রার এই ভূমিকম্পে সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যেরও বেশ কিছু এলাকা কেঁপে উঠেছে।

Manual1 Ad Code

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৩।

Manual3 Ad Code

আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টা ১ মিনিট ৭ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জের গজনাইপুর ছিল এই ভূমিকম্পের মূল উৎপত্তিস্থল।

সূত্র জানায়, ৩ দশমিক ৩ মাত্রার এই মৃদু কম্পনটি উৎপত্তিস্থল হবিগঞ্জের বানিয়াচং ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, কিশোরগঞ্জের বাজিতপুর, ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে মৃদুভাবে টের পাওয়া গেছে। এ ছাড়া সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর, ধলাই ও উনকোটি জেলাতেও এই কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়- রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার এই কম্পনটি ‘মৃদু’ শ্রেণির আওতাভুক্ত।

Manual6 Ad Code

Share





Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code