সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে রবিবার (১৪ জুন) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনের মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়।
সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন-এর সভাপতিত্বে ও সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংগঠক মো: মহসিন আলী , ক্রীড়া সংগঠক ও রেফারি টিটু আহমেদ , প্রমীলা কোচ তানিয়া রহমান, সিনিয়র ক্রীড়া শিক্ষক আব্দুল কাদির, সিনিয়র ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদ, সিনিয়র ক্রীড়া শিক্ষক ফাতেমা বেগম প্রমুখ।
এসময় সভাপতির বক্তব্যে মো: নূর হোসেন বলেন, বার্ষিক ক্রীড়া কর্মসূচির মূল লক্ষ্যই হলো তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করা। আজকের বিজয়ীরা আমাদের গর্ব, আর যারা জিততে পারোনি- তাদের জন্য এটা কেবলই শুরু। সিলেট জেলা ক্রীড়া অফিস সবসময় তরুণদের এই পথচলায় পাশে থাকবে। আমরা বিশ্বাস করি, এখান থেকেই আগামী দিনের জাতীয় চ্যাম্পিয়ন উঠে আসবে। বিজ্ঞপ্তি
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed