Main Menu

ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৯ জন হজযাত্রী। তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শুক্রবার (২৯ মে) রাত থেকেই শুরু হয়েছে ফিরতি যাত্রা।

Manual7 Ad Code

শনিবার (৩০ মে) সকালে ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাজীদের বহনকারী সাউদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটি।

প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরছেন। আগামী ১ জুলাই পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Manual8 Ad Code

এ বছর পবিত্র মক্কায় হজ পালনে যান ৭৯ হাজার ১৬৪ জন। এরমধ্যে মারা গেছেন ৩১ জন।

এর আগে ১৭ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইট সৌদি আরবে পৌঁছায় ২১ মে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code