সিলেটে সাইদুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর ওসমানী এয়ারপোর্ট এলাকায় বেড়াতে গিয়ে ছিনতাইকারীর হামলায় মো. সাইদুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা মামলার প্রধান আসামি সাহেদ (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সাহেদ এয়ারপোর্ট থানাধীন হাজারীবাগ (দলদলি চা বাগানের পাশে) এলাকার নিয়ামত আলীর ছেলে।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সোয়া ১টায় এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ৫ জুলাই বিকালে মো. সাইদুর রহমান তার দুই সহকর্মী মো. তরিকুল ইসলাম ও মো. আতিক নূরকে সাথে নিয়ে এয়ারপোর্ট থানাধীন দলদলি চা বাগান এলাকায় ঘুরতে যান। এ সময় আসামি সাহেদসহ কয়েকজন যুবক তাদের গতিরোধ করে এবং নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৭০০ টাকা ছিনিয়ে নেয়।
ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ফেরত চাইলে আসামি সাহেদ ক্ষিপ্ত হয়ে প্রথমে গাছের ডাল এবং পরবর্তীতে বাঁশের লাঠি দিয়ে সাইদুর রহমানের পিঠ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারপিট করে। একপর্যায়ে আহত অবস্থায় সাইদুর ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মরক্ষা করেন।
পরবর্তীতে ওই দিনই (৫ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে সহকর্মীরা সাইদুর রহমানকে তার থাকার মেসের ফ্লোরে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মঙ্গলবার সাহেদকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা (মামলা নং-১১) দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসামি সাহেদকে গ্রেফতার করে।
এয়ারপোর্ট থানা এসআই দ্বীন মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, একদল ফোর্স নিয়ে দলদলি চা বাগানের হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে আসামি সাহেদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি সাহেদকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এস আই।
Related News
নিরাপদ যাতায়াত ও সিলেট নগরীর যানজট নিরসনের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা যাতায়াতে স্বস্তি নিশ্চিতকরণ, রেলওয়ের টিকিটের কালোবাজারি বন্ধ, ইকোনমি ক্লাসের ভাড়া সহনীয়Read More
নিউমুরিং টার্মিনাল ইজারা ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করুন: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন বাণিজ্য চুক্তি ও চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারাRead More



Comments are Closed