Main Menu

বাংলাদেশিদের প্রতি মার্কিন দূতাবাসের আহ্বান

পর্যটন ডেস্ক: মার্কিন ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

শনিবার (২০ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।

পোস্টে দূতাবাস জানায়, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা ভিসাধারীর নিজস্ব দায়িত্ব। ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও অবস্থান করতে হবে।

মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, বি১/বি২ (B1/B2) ভিজিটর ভিসা ব্যবহার করে যেসব কার্যক্রম পরিচালনা করা যায়, সেগুলোর মধ্যে রয়েছে—

পর্যটন ও ভ্রমণ
ছুটি কাটানো
কেনাকাটা
বন্ধু বা আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ
ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক
সভা, সেমিনার বা সম্মেলনে অংশগ্রহণ

দূতাবাসের এ বার্তাকে ভিসা ব্যবহারের নিয়ম-কানুন সম্পর্কে আবেদনকারী ও ভিসাধারীদের সচেতন করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন কর্তৃপক্ষ বরাবরই ভিসার শর্ত মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে আসছে। নির্ধারিত উদ্দেশ্যের বাইরে ভিসা ব্যবহার করলে ভবিষ্যতে ভিসা আবেদন বা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে বলেও বিভিন্ন সময়ে সতর্ক করা হয়েছে।

Share





Related News

Comments are Closed