Main Menu

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের মাসিক সভা অনুষ্টিত

বৈশাখী নিউজ ডেস্ক: চলমান প্রেক্ষাপট স্বাধীন দুদক, যৌক্তিক সংস্কার বিষয় নিয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির মাসিক সভা ৮ জুলাই বুধবার সিলেট নগরীর বন্দর বাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ মার্কেট তৃতীয় তলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় বলা হয় ২৪ এর দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্থার। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গণেভাটের আয়োজন করে। গণভোটে স্বাধীন দুদক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গুলোর স্বাধীনতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়টি উল্লেখ ছিল। সেই লক্ষ্যেই সাধারণ মানুষ গণভোটে অংশ নেয়। কিন্তু আফসোসের বিষয় বর্তমান সরকার গণভোটকে অস্বীকার করেছে। স্বাধীন দুদক, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন কমিশন, গুম কমিশন, মানবাধিকার কমিশন ও শক্তিশালী ন্যায়পাল এখনো গঠন হয়নি। এ ব্যাপারে বর্তমান সরকারের আন্তরিকতা একেবারে নেই বরং সরকার আবারো পূর্বের অবস্থায় ফিরে গেছে। যা কোনভাবেই কাম্য ছিল না।

সভায় ৩০ শে জুন মহামান্য হাইকোর্টের আপিল বিভাগের এক রায়ে ১৩ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসনে ঋণ খেলাপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলা হয় এই রায় ঐতিহাসিক। এভাবে ত্রয়োদশ নির্বাচনে ঋণ খেলাপি প্রার্থীদের ব্যাপারে একশন ব্যবস্থা দেখতে চায় দেশবাসী।

সভায় আইন-শৃঙ্খলার বুনিয়াদ ভেঙ্গে পড়ায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা ও তীব্র নিন্দা করা হয় এইজন্য অস্থিতিশীল বাংলাদেশ তৈরি হচ্ছে। চাউলের দাম সহ নিত্য পণ্য ও বর্ধিত বিদ্যুতের দাম স্থগিত করার জোর দাবি জানানো হয়। গ্রামগঞ্জে বিদ্যুৎ বৈষম্য দূর করে স্থানীয় লোডশেডিং করার দাবি জানানো হয়।

সভায় বলা হয় স্বাধীন দুদক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি রোধে শক্তিশালী ন্যায়পাল ও সম্পত্তির হিসাব দাখিলের বিধান কার্যকরার লক্ষ্যে দেশপ্রেমিকদের দুর্নীতি বিরোধী একটি ইস্পাত ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়। সাফ কথা, উন্নত বাংলাদেশ নির্মাণ করতে হলে চোরতন্ত্র উচ্ছেদ করতে হবে।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ অরুণ কুমার দেব, সহ-সভাপতি মামুন রশীদ এডভোকেট, মোহাম্মদ লায়েক মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক সরোজ ভট্টাচার্য্য, প্রচার প্রকাশনা সম্পাদক এনামুল হক আবুল, অর্থ সম্পাদক ডক্টর চিন্ময় চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক অরুণ চন্দ্রনাথ এডভোকেট, শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শিতাব, সহ-শ্রম বিষয়ক মিজান গাজী, দফতর সম্পাদক আব্দুল মোতওয়ালি ফলিক, সহ প্রচার প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু কেন্দ্রীয় সদস্য আবু তাহের, মাহবুব ইকবাল মুন্না, এডভোকেট অলিউর রহমান, মনোরঞ্জন দাশ, মশিউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed