সরকার প্রতিটি স্তরে দলীয়করণ করছে : বিরোধী দলীয় নেতা
বৈশাখী নিউজ ডেস্ক : অর্থনৈতিক প্রতিষ্ঠান, প্রশাসনিক ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সরকার প্রতিটি স্তরে দলীয়করণ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি| তিনি বলেছেন, নবগঠিত সংসদেও চরম ˆবষম্য লক্ষ্য করা যাচ্ছে। সরকারি বরাদ্দের ক্ষেত্রে বিরোধীদলের এমপিদের অবমূল্যায়নের অভিযোগ তুলে তিনি বলেন, এভাবে সরকার ক্রমান্বয়ে একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে, যা জাতির জন্য চরম হতাশাজনক।
বুধবার (২৪ জনু) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সভায় এসব কথা বলেন তিনি।
সরকারের ‘কিছু ভুল ও অপরিণামদর্শী সিদ্ধান্তে’ দেশের অর্থনীতি ‘ভেঙে পড়ার উপক্রম’ মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট আমলে ধ্বংসপ্রায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যখন মাত্র ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে সরকার ব্যাংকটিকে পুনরায় ফ্যাসিবাদের দোসরদের হাতে তুলে দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি, সরকারের এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে সমূলে ধ্বংস করে দেবে। দেশবাসী আশা করে, সরকার এই ক্ষেত্রে দ্রুত শুভবুদ্ধির পরিচয় দেবে।
তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ক্রমান্বয়ে জটিল থেকে জটিলতর হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জ জাতির সামনে দৃশ্যমান। পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দোসররা দেশের ভেতর ও বাইরে থেকে আমাদের উসকানি দেওয়ার চেষ্টা করবে। এই ক্ষেত্রে আমাদের অত্যন্ত ˆধর্য ও সতর্কতার সঙ্গে পথ চলতে হবে এবং কারো পাতা ফাঁদে পা দেওয়া যাবে না।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদের সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন। আগামী ২৬ জুন কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন আয়োজন করেছে জামায়াত।
Related News
১১-দলীয় ঐক্যের লংমার্চের ঘোষণা, সিলেট অভিমুখে রেলযাত্রা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৪ নভেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশ, ঢাকা থেকে চট্টগ্রামRead More
শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার লতিফ সিদ্দিকী
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক মন্ত্রী লতিফRead More



Comments are Closed