Main Menu

সিলেটে ন্যায্য মূল্যের ফার্মেসিকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর উপশহর পয়েন্ট সংলগ্ন ন্যায্য মূল্যের ওষুধের দোকান আল-আমিন মেডিসিন কর্নারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ। বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় অভিযানে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে পরিচালিত অভিযানে অভিযানে র‌্যাব-৯ ও সিলেট মহানগর পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় দোকানটিতে নিষিদ্ধ ঘোষিত মেডিকেল ইকুইপমেন্ট সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শন, অ্যান্টিবায়োটিক ব্যবস্থাপনায় অনিয়মসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসব অপরাধে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তানভীর হোসাইন সজীব জানান, জনস্বার্থে এইধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed