বুধবার ব্যাংক লেনদেন বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্যাংকের সব ধরনের লেনদেন বুধবার (১ জুলাই) বন্ধ থাকবে। বুধবার ব্যাংক হলিডে উপলক্ষে বন্ধ থাকবে লেনদেন। একই সঙ্গে, বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে, বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।
প্রতিবছর ১ জুলাই দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।
একই দিন বাংলাদেশের দুই স্টক এক্সচেঞ্জ-ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হবে না। কেননা শেয়ারবাজারের প্রায় সব লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়। ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারের কার্যক্রমও বন্ধ রাখা হয়।
প্রতিবছর ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব গুছিয়ে বার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। তাই ওই দিনটিও ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়।
Related News
দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে দোকানপাট, মার্কেট ও শপিংমল খোলা রাখারRead More
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তRead More



Comments are Closed