সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের জন্য পিএইচডি ফেলোশিপ দেবে সরকার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তি হওয়া বা অধ্যয়নরত গবেষকদের জন্য ২০২৬-২৭ অর্থবছরে পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি দেবে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট-এর আওতায় এ ফেলোশিপ প্রদান করা হবে।
গত ৬ মে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী যোগ্য গবেষকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১০ মে এবং চলবে ১১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের শিক্ষাজীবনে ন্যূনতম দুটি প্রথম বিভাগ থাকতে হবে। এছাড়া জিপিএ-৫ স্কেলে কমপক্ষে ৩.৫০ এবং ৪ স্কেলে ৩.০০ থাকতে হবে। আবেদন জমাদানের তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে পারবে।
আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের কপি, পিএইচডি কোর্সে ভর্তি বা রেজিস্ট্রেশনের প্রমাণপত্র, বাংলা বা ইংরেজিতে গবেষণা প্রস্তাবনা এবং বিভাগীয় প্রধান ও তত্ত্বাবধায়কের প্রত্যয়নপত্র আপলোড করতে হবে।
সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের কপিও সংযুক্ত করতে হবে।
অনলাইনে আবেদন সম্পন্ন করার পর আবেদন ফরম ডাউনলোড করে দুই সেট কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট-এর কার্যালয়ে জমা দিতে হবে। কার্যালয়ের ঠিকানা ধানমন্ডির বাড়ি নম্বর-৪৪, সড়ক নম্বর-১২/এ, ঢাকা-১২০৯।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষ যেকোনো আবেদন বাতিল বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে। ফেলোশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট
-এ পাওয়া যাবে।
প্রয়োজনে হটলাইন নম্বর- ০১৭২৪৫৯৬৬৭৬, ০১৯১৩৭২৮৬৬০ এবং ০২-৫৫০০০৪২৮-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
Related News
দেশের পোলট্রি মাংসে মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল: গবেষণা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের পোলট্রি মুরগির মাংসে অ্যান্টিমাইক্রোবিয়ালের ‘অবশিষ্টাংশ’Read More
বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট পরীক্ষাRead More



Comments are Closed