বিশ্বনাথে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে বিশ্বনাথ পৌরশহরের ভোগশাইল গ্রামের দক্ষিণের হাওরে এঘটনা ঘটে।
চার সন্তানের জনক নিহত মেহরাব আলী (৪২) রামপাশা ইউনিয়নের কাটলিপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশ।
ভোগশাইল গ্রামের বাসিন্দা ও আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী সাহাব উদ্দিন বাবলু বলেন- মেহরাব আলী আমাদের বাড়ীতে সপরিবারে বসবাস করে তিনি দিনমজুরের কাজ করতেন। আজ সকালে মাছ ধরতে হাওরে গেলে বজ্রপাতে নিহত হন তিনি।
নিহতের স্ত্রী আয়মনা বগেম বলেন, ভোগশাইল গ্রামে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিনের বাড়ীতে সপরিবারে আমরা বসবাস করি। আমার স্বামী দিনমজুরের কাজ করতেন। আজ (বুধবার) সকালে মাছ ধরতে তিনি হাওরে যান। দুপুর সাড়ে ১২টার দিকে একজন লোক এসে বলেন আমার স্বামী হাওরে পড়ে আছেন। বাড়ী থেকে বেরিয়ে যাওয়ার পরে বজ্রপাত হয়েছে। এরপূর্বে তিনি একবার ষ্ট্রোক করেছেন। আমার স্বামীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে প্রাকৃতিক কোন কারণে এঘটনা হতে পারে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। নিহত মেহরাব আলীর লাশ উদ্ধার করে আমরা থানায় নিয়ে এসেছি।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের চেষ্টাকালে মা-মেয়ে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টাকালে মা ও মেয়েকে আটকRead More
গোলাপগঞ্জে ফসলী জমি থেকে রাতে কৃষকের পাকা ধান কেটে নিল কে!
গোলাপগঞ্জ সংবাদদাতা: গোলাপগঞ্জে রাতের অন্ধকারে ক্ষেতের ফসলী জমি থেকে কৃষকের ধান কেটে নিয়ে গেছে কেRead More



Comments are Closed