Main Menu

পাগল হাসানের অপ্রকাশিত ২০টি গান প্রকাশের উদ্যোগ

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক: শনিবার (১৮ এপ্রিল) ছিল বাউল শিল্পী পাগল হাসানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এদিন তাঁকে ঘিরে শিল্পী-বন্ধু-স্বজনরা আয়োজন করেছেন ‘স্মৃতিতে পাগল হাসান’।

Manual6 Ad Code

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের এ আয়োজনে উপস্থিত ছিলেন তাঁর বন্ধুস্থানীয় শিল্পী, সংগীত পরিচালক, প্রযোজক ও ভক্তরা। ঢাকা ছাড়াও সুনামগঞ্জের ছাতকে তাঁর নিজ গ্রামে মিলাদ মাহফিলেরও আয়োজন করা হয়েছে।

Manual6 Ad Code

‘আসমানে যাইও না রে বন্ধু’ খ্যাত শিল্পী পাগল হাসানের অনেক গান অপ্রকাশিত। এবার সেই গানগুলো প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে, জানান কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক জুয়েল মোর্শেদ। তিনি বলেন, ‘জীবদ্দশায় পাগল হাসান ২০টির বেশি গানে কণ্ঠ দিয়েছিলেন। কোনোটার মিক্স বাকি, আবার কোনোটার মাস্টার বাকি আছে।

এমনও গান আছে, যেগুলোতে তিনি কণ্ঠ দিয়েছেন শুধু, মিউজিক শেষ হয়নি। এই গানগুলো আমরা কালেক্ট করেছি। সিদ্ধান্ত নিয়েছি, পাগল হাসানের ইউটিউব চ্যানেলেই গানগুলো একে একে প্রকাশ করব। এখান থেকে যে আয় হবে সেটা পাগল হাসানের পরিবারই পাবে।

Manual6 Ad Code

উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ এপ্রিল এক সড়ক দুর্ঘটনায় অকালমৃত্যু হয় পাগল হাসানের। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩২ বছর।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code