সৌদি আরবে পর্যটকদের জন্য ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প চালু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদিআরবে বিদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও নির্বিঘ্ন করতে একটি নতুন প্যাকেজ ভিসা পাইলট প্রকল্প চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে দর্শনার্থীরা একই সঙ্গে ফ্লাইট, আবাসন এবং অন্যান্য ভ্রমণ–সম্পর্কিত পরিষেবাসহ একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের আওতায় পর্যটন ভিসা পেয়ে যাবেন।
মঙ্গলবার (৭ জুলাই) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সরকারের অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই বিশেষ পরিষেবা চালু করা হচ্ছে।
নতুন এই নিয়মের আওতায় ভ্রমণকারীরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমেই পর্যটন ভিসার জন্য আবেদন করার সুযোগ পাবেন। এই প্যাকেজের ভেতরেই যাওয়া-আসার বিমানভাড়া, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ভিসা আবেদনের সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। এর ফলে পর্যটকদের আলাদাভাবে ফ্লাইট, হোটেল কিংবা ভিসার জন্য আবেদন করার বাড়তি ঝামেলা পোহাতে হবে না। এ ছাড়া দর্শনার্থীরা নিজেদের পছন্দ ও চাহিদা অনুযায়ী সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় স্থানের অনুষ্ঠান, কর্মসূচি ও পর্যটন–অভিজ্ঞতা এই প্যাকেজে যুক্ত করে নিতে পারবেন।
Related News
ধলাই নদ-সীমান্তের বুকজুড়ে সৌন্দর্যের হাতছানি
হাবিব সরোয়ার আজাদ: পাহাড়ের বুক চিরে নেমে আসা স্বচ্ছ জল, সাদা পাথর আর সবুজ পাহাড়-সবRead More
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More



Comments are Closed