Main Menu

কুমিল্লায় খেলা নিয়ে সংঘর্ষে ব্রাজিল সমর্থক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথা কাটাকাটি ও বিরোধের জেরে এক ব্রাজিল সমর্থক পিটুনিতে নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মো. মতিউর রহমানের ছেলে। তিনি জীবিকার তাগিদে কুমিল্লায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ (এসআই) শঙ্কর কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ফুটবল ম্যাচ উপভোগ করছিলেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। খেলা চলাকালে আর্জেন্টিনা প্রথম গোল খেলে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন এবং সেখানে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কটাক্ষ ও ট্রল করতে থাকেন। এই নিয়ে উপস্থিত উভয় পক্ষের সমর্থকদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শরিফুলের ওপর চড়াও হন এবং তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। সংঘবদ্ধ হামলায় তিনি গুরুতর আহত ও অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শরিফুলকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed