এপ্রিলে ধর্ষণের শিকার ১১১, নির্যাতিত ৩৩২ নারী
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এপ্রিল মাসে দেশে মোট ৩৩২ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ১১১ জন। বাংলাদেশ মহিলা পরিষদের এপ্রিল মাসের ‘নারী ও কন্যা নির্যাতনবিষয়ক তথ্য’ শীর্ষক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
রোববার (৪ মে) বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংগঠনটি।
১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ।
এতে জানানো হয়, ১৬৯ জন কন্যা ও ১৬৩ জন নারীসহ ২০২৫ সালের এপ্রিল মাসে মোট ৩৩২ জন নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৮৩ জন কন্যাসহ ১১১ জন। তার মধ্যে ১৬ জন কন্যাসহ ২৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ১ জন কন্যাসহ ৫ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, ২ জন কন্যা ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। এ ছাড়াও ২২ জন কন্যাসহ ২৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
যৌন নিপীড়নের শিকার হয়েছে ১০ জন কন্যাসহ ১২ জন। উত্ত্যক্তের শিকার হয়েছে ৪ জন কন্যা। বিভিন্ন কারণে ১৫ জন কন্যাসহ ৬০ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন কারণে হত্যার চেষ্টা করা হয়েছে ২ জনকে। ৫ জন কন্যাসহ ২৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
৬ জন কন্যাসহ ২৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এর মধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে ১ জন কন্যাসহ ২ জন। ২ জন অগ্নিদগ্ধের শিকার হয়েছে, এর মধ্যে অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ১ জনের।
যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১২ জন। এর মধ্যে ৩ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১৭ জন, এর মধ্যে ৪ জন কন্যা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৩ জন। ২ জন গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। ৭ জন কন্যাসহ ৯ জন অপহরণের শিকার হয়েছে। এ ছাড়াও ২ জন কন্যা অপহরণের চেষ্টার শিকার হয়েছে। ১ জন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে ৪টি। এ ছাড়া ২ জন কন্যাসহ ১০ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।
Related News
শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে ৭৪টি নরমাল ডেলিভারি
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে সেপ্টেম্বর মাসে ৭৪টি নরমাল ডেলিভারি সম্পন্নRead More
আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ প্রায় দুই হাজার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে শিশু হত্যা ও নিখোঁজ সংক্রান্ত অপরাধমূলক ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি কুমিল্লায় নিখোঁজেরRead More



Comments are Closed