পঞ্চগড়ে দিগন্ত মাঠ জুড়ে সবুজে দোল খাচ্ছে বোরো ধানের ক্ষেত
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা,আটোযারী,দেবীগঞ্জ,সদর ও তেঁতুলিয়া উপজেলায় দিগন্ত মাঠ জুড়ে বইছে বোরো ধান ক্ষেতে সবুজের সমারোহ। সবুজ মাঠের বোরো ক্ষেত দেখে কৃষকদের মুখে আনন্দের হাসি পরিলক্ষিত হচ্ছে। পঞ্চগড়ে শীত দেরীতে চলে যায় বলে বোরো চাষ ফেব্রুয়ারী মাসের শুরুতে রোপা রোপণ শুরু হয় ।
সরেজমিনে দেখা যায়, উপজেলাগুলোতে বিস্তীর্ণ মাঠ জুড়ে বোরো ধানের ক্ষেতগুলোতে যেন সবুজ রংয়ের দোল খাচ্ছে। সবুজ রংয়ের ধান ক্ষেতগুলো রৌদ্রে চিক চিক করছে।কোথাও কোথাও ধানের শীষ বের হয়ে ধানে ভরে গেছে । অনেক জায়গায় কৃষকরা তাদের ধান ক্ষেত পরিচর্যার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
বালাভিড় গ্রামের কৃষক মোজাহারুল ও নবিরুল জানান, চলতি বোরো মৌসুমে সার ও তেল এর দাম বৃদ্ধি না পাওয়ায় কৃষকদের উৎপাদন খরচ আগের চেয়ে বেশি না হওয়াই তারা খুব খুশি। সেচ বাবদ খবর কিছুটা বেশি হলেও এখন পর্যন্ত ক্ষেতে রোগ বালাই অনেকটায় কম। তাই বালাই নাশকের ব্যবহারও অনেক কমে গেছে এমনটাই বললেন আরো অনেক কৃষক।
জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ইরি-বোরো আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৪০ হাজার ৮শত হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এবার কৃষকদের বীজতলা নিয়ে প্রাকৃতিক দুর্যোগ পড়তে হয়নি। ফলে ধান রোপনের উপর কোন প্রভাব পড়েনি এখানকার কৃষকদের।
বোদা উপজেলা কৃষি অফিসার জানান, এবার এ উপজেলায় ইরি ধান রোপণের লক্ষ্যে মাত্রা ধরা হয়েছে ১০ হাজার ৮শত হেক্টর। অর্জিত হয়েছে ১১ হাজার ৭শত ৩০ হেক্টর ও ধান উৎপাদন ধরা হয়েছে ৫০ হাজার মেট্রিক টন। তবে উৎপাদনের সে লক্ষ্যে মাত্রা ছাড়িয়ে যাবে এমনটাইা আশাবাদ ব্যক্ত করলেন তিনি।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
Manual4 Ad Code আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্তRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
Manual1 Ad Code নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পারRead More



Comments are Closed