বৈশাখী নিউজ ২৪
৭০ মিটার গভীর কূপ থেকে শিশুকে উদ্ধার করল ১১ বছরের হাজরত
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি সরু কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছর বয়সী জাইনুল্লাহ। দুই দিন ধরে অন্ধকার, ঠান্ডা ও পানিতে ভরা কূপের নিচে আটকে ছিল সে। কূপটির মুখ ছিল মাত্র ৩০ সেন্টিমিটার চওড়া হওয়ায় কোনো প্রাপ্তবয়স্ক মানুষ সেখানে নামতে পারছিলেন না। উদ্ধারকারীরা প্রথমে দড়ি ও ক্যামেরার সাহায্যে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। কয়েকজন শিশুকেও নিচে নামানো হয়েছিল, কিন্তু কূপটি এতটাই সরু ছিল যে তারা শ্বাসকষ্টের কারণে ফিরে আসে। শেষ পর্যন্ত এগিয়ে আসে ১১ বছরের হাজরত ওমর। এর আগে একটি উদ্ধার অভিযানে অংশ নেওয়ার অভিজ্ঞতা ছিল তার। পরিবারেরRead More
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল। শনিবার (৩ অক্টোবর) সকালে আইসিসির প্রতিনিধি দল সিলেটে পৌঁছালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী তাদের স্বাগত জানান। পরে প্রতিনিধি দলটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা মাঠের অবস্থা, ড্রেসিংরুম, ডাগআউট, গ্যালারি, খেলোয়াড়দের সুযোগ-সুবিধাসহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অবকাঠামো ও সুযোগ-সুবিধা খুঁটিয়ে দেখেন। ডাগআউটের মাপ নেওয়ার পাশাপাশি স্টেডিয়ামের বিভিন্ন স্থাপনা ও আশপাশের নিরাপত্তাব্যবস্থাও পর্যবেক্ষণ করেন তারা।Read More
প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্ম
হক মোঃ ইমদাদুল: প্রগতির প্রকৃত মূল্য কোথায় সভ্যতার ইতিহাস মূলত মানুষের প্রয়োজন পূরণের ইতিহাস। সেই প্রয়োজন থেকেই মানুষ আগুনকে কাজে লাগিয়েছে, কৃষির সূচনা করেছে, নদীর গতিপথ নিয়ন্ত্রণ করেছে, নগর গড়েছে, শিল্প প্রতিষ্ঠা করেছে এবং প্রযুক্তিকে জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে। মানুষের এই অগ্রযাত্রা থেমে থাকার নয়। কিন্তু প্রয়োজনের সঙ্গে দায়িত্বের সম্পর্ক ছিন্ন হলে প্রগতিই একসময় মানুষের অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলে। আজ প্রকৃতি, প্রয়োজন ও প্রজন্মকে আলাদা করে দেখার সুযোগ নেই। মানুষের প্রতিটি বড় প্রয়োজনের পেছনে প্রকৃতির কোনো না কোনো সম্পদ রয়েছে, আর আজকের সিদ্ধান্তগুলোই নির্ধারণ করছে আগামী প্রজন্ম কেমন পৃথিবীতেRead More
সাতক্ষীরায় ১৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭০ জন মেধাবী শিক্ষার্থী পেল বাই-সাইকেল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরার পাঁচ উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে বাইসাইকেল বিতরণ করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। শনিবার (৩ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে জানানো হয়, ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম ও দ্বিতীয় রোলধারী এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিপ্রতি দুটি করে বাইসাইকেল দেওয়া হয়েছে। আশাশুনি, কালিগঞ্জ, শ্যামনগর, দেবহাটা ও সাতক্ষীরা সদর উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭০ জন মেধাবী শিক্ষার্থীরা এ সুবিধা পেয়েছে। জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাRead More
জানুয়ারিতে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম ও নতুন বই
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং শিক্ষা কার্যক্রম নিয়মিত তদারকি করছেন। দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।Read More
সিলেট নগরীর যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না গ্যাস
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এসব এলাকার আবাসিকসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস সংকটে পড়বেন। জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা থেকে রবিবার (৪ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় বালুচর থেকে আম্বরখানা, আম্বরখানা থেকে পাঠানটুলা, দরগা মহল্লা ও চন্দনটুলা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সঙ্গে আম্বরখানা থেকেRead More
সিলেটে হাসপাতাল কর্মচারীদের ওপর হামলার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ চলাকালে হাসপাতালের কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার (৩ অক্টোবর) দুপুরের দিকে সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা সকাল থেকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করে হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। দুপুরের দিকে সেখানে যান সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় আন্দোলনকারীদের কয়েকজন ইমদাদ হোসেন চৌধুরীকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরে কয়েকজন কর্মচারীকে হাসপাতালের কনফারেন্সRead More
সিলেটে বিদ্যুতের ঘন ঘন লোড শেডিং ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি নগরীর তালতলা পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সিলেট কোর্ট পয়েন্টে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা কমিটির সমন্বায়ক নুরুল ইসলাম মকবুল। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য নুরুল হুদা সালেহ,Read More
শাহজালাল বিমানবন্দরের সকল কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব দাখিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নেসারুল হক চৌধুরী বুস্তান স্যার, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে হযরত শাহজালাল (র:) নামে এই আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি যাত্রী হয়রানি লাগেজ চুরি, চরম অব্যবস্থাপনা ও এসবের প্রতিবাদ করতে যেয়ে মহান ৭১ এর স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা, মেজর (অব:) আখতারুজ্জামান আটকের ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বলেন, যে কোনো সময়ের চাইতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি এখন সবচেয়ে বেশি। ঐ বিমানবন্দরে ১৯৯৬ সালে সিলেটি বংশোদ্ভূত ব্রিটেন প্রবাসী ফাহাদ মিয়া সিরাজ নামের একRead More
ধোপাজান-চলতি নদীতে নজরদারি ফাঁকি দিয়ে কৌশলে বালু লুট
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধোপাজান-চলতি নদীর বালু লুট প্রতিরোধ ও জড়িতদের শনাক্তে নদীর মোহনায় সিসি ক্যামেরা স্থাপন করে পুলিশ। সিসি ক্যামেরা বসানোর পর বালু লুট কিছুটা কমে আসলেও গত কয়েকদিন ধরে সিসি ক্যামেরার নজরদারি উপেক্ষা করে বালু লুটের অভিযোগ পাওয়া গেছে। রাতের শেষ দিকে নদী দিয়ে একাধিক বালু ভর্তি বাল্কহেড ও নৌযান বের হয়ে আসার তথ্য পাওয়া গেছে।তবে বালু লুটের ব্যাপারটি সত্য নয় বলে জানিয়েছে পুলিশ বিভাগ। সরেজমিন অনুসন্ধান ও ধোপাজান চলতি নদীর দুই তীরের বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, প্রতিদিন অসংখ্য বাল্কহেড ও নৌযান ধোপাজান চলতি নদী দিয়ে ডলুরা সীমান্তেRead More


