Main Menu

রোটারি ক্লাবের উদ্যোগে বিদ্যালয়ে সিলিং ফ্যান প্রদান

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষার্থীদের জন্য আরামদায়ক ও অনুকূল শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকার হাজী শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান প্রদান করেছে রোটারি ক্লাব অব জালালাবাদ ও রোটারি ক্লাব অব সিলেট নর্থ।

বুধবার (৮ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে রোটারি ক্লাব অব জালালাবাদের সভাপতি রোটা. লতিফা জাহাঙ্গীর, রোটারি ক্লাব অব সিলেট নর্থের সভাপতি রোটা. কাজী ওমর ফারুক এবং রোটারি ক্লাব অব সিলেট সুপ্রিমের সভাপতি ডা. মোস্তফা আহমদ আজাদ মাদানী বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে সিলিং ফ্যান তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর (ডি-৬৫) পিডিজি এম আতাউর রহমান পীর বলেন, একটি সুন্দর শিক্ষা পরিবেশ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাও সামাজিক দায়িত্ব। রোটারি শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরী রানী দেবী রোটারির এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট ক্লাবগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নতুন সিলিং ফ্যান শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষে আরও স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি করবে, যা পাঠদান কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

Manual7 Ad Code

এ সময় রোটারিয়ান ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (অ্যাডমিন) ও আইপিপি তুহিন আহমদ, ক্লাব সেক্রেটারি জাহেদ আহমদ চৌধুরী, মো. চাঁন মিয়াসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code