Main Menu

গোপন যে তিনটি অভ্যাসের কথা জানালেন ১১১ বছর বয়সী এই প্রবীণ

Manual1 Ad Code

লাইফ স্টাইল ডেস্ক: দীর্ঘ জীবন ও সুস্থতার রহস্য নিয়ে গবেষণা ও কৌতূহলের শেষ নেই। তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে পরিচিত ১১১ বছর বয়সী লুইস কানো জানিয়েছেন, তার দীর্ঘ জীবনের পেছনে কোনো জটিল সূত্র নয় বরং কয়েকটি সহজ জীবনধারাই মূল কারণ।

১৯১৪ সালের ৯ ডিসেম্বর কলম্বিয়ায় জন্ম নেওয়া লুইস কানো বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির লিন্ডেনে বসবাস করছেন। শতাব্দীরও বেশি সময় ধরে তিনি নানা ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়েছেন। একসময় তিনি কলম্বিয়ার সেনাবাহিনীতে কাজ করেছেন এবং পরে একটি বাস কোম্পানি প্রতিষ্ঠা করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় অবদান রাখেন।

Manual1 Ad Code

ফক্স ৫ নিউজসহ বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কানো জানান, তার দীর্ঘ জীবনের প্রধান তিনটি অভ্যাস হলোঃ

* জীবনে কখনোই ধূমপান বা মদ্যপান না করা

* নিয়মিত পর্যাপ্ত ও ভালো ঘুম নিশ্চিত করা

* মানুষের সঙ্গে সদাচরণ ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখা।

তার মতে, এই সহজ নিয়মগুলোই তাকে সুস্থভাবে দীর্ঘ জীবন কাটাতে সাহায্য করেছে।

Manual1 Ad Code

কানোর খাদ্যাভ্যাসেও ছিল শৃঙ্খলা। তিনি দীর্ঘদিন ধরে সবজি-সমৃদ্ধ খাবার গ্রহণ করে আসছেন, যার মধ্যে রয়েছে শিম, মরিচ, অ্যাভোকাডো ও পেঁয়াজ। তিনি ১০৫ বছর বয়স পর্যন্ত বাগানের কাজ করতেন এবং মাছ ধরা, বোলিং ও বিলিয়ার্ডসের মতো শারীরিক ও মানসিকভাবে সক্রিয় রাখে এমন কাজে যুক্ত ছিলেন।

Manual8 Ad Code

কানো ১০ সন্তানের জনক। বর্তমানে তিনি দুই সন্তানের সঙ্গে বসবাস করছেন এবং তার রয়েছে ১১ জন নাতি-নাতনি ও পরবর্তী প্রজন্মের সদস্যরা। তার স্ত্রী ২০০৪ সালে মারা যান।

Manual6 Ad Code

পরিবারের মতে, তিনি এখন স্থানীয়ভাবে একজন পরিচিত ও প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। প্রতি বছর তার জন্মদিনে এলাকাবাসী গাড়ির হর্ন বাজিয়ে শুভেচ্ছা জানায়। এমনকি স্থানীয় মেয়রও একাধিকবার তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তার জীবনকে সম্মান জানিয়ে ঘোষণা দিয়েছেন।

বর্তমানে কানো সময় কাটান বিমান উড্ডয়ন দেখে এবং নিজের দীর্ঘ জীবনের স্মৃতিচারণ করে। তার ভাষায়, এগুলোই তার “জীবনের অর্জন”।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code