অসংখ্য গর্ত ও ভাঙাচোরায় বেহাল অবস্থা গাজী বুরহান উদ্দিন সড়কের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ‘গাজী বুরহান উদ্দিন সড়ক’।
দীর্ঘ দিন ধরে সড়কটি চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পুরো সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত ও ভাঙাচোরা। ফলে রাস্তাটি এখন জনসাধারণের চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে এবং প্রতিদিন হাজার হাজার মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, কর্মজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক যাতায়াত করেন। বিশেষ করে, জরুরি চিকিৎসার জন্য অসুস্থ রোগীদের এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করা যেন এক চরম শাস্তি। সড়কের এই নাজুক অবস্থার কারণে একদিকে যেমন যাতায়াতের সময় ও খরচ দিন দিন বাড়ছে, অন্যদিকে তেমনি প্রতিনিয়ত বাড়ছে ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি।
তাই হাজারো মানুষের এই নিত্যদিনের কষ্ট ও দুর্ভোগ বিবেচনা করে গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ শুরু করার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Related News
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More



Comments are Closed