জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।
সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
জানা যায়, গত বছরের ১ জুন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এ সংক্রান্ত রায় ঘোষণা করেন। রায়ে সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে (ইসি) জামায়াতে ইসলামীর ‘পেন্ডিং রেজিস্ট্রেশন’ ও সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
পরে আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন দলটিকে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেয়।
আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট এক রিট আবেদনের নিষ্পত্তি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরবর্তীতে ২০১৮ সালের ৭ ডিসেম্বর ওই রায়ের আলোকে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
এর বিরুদ্ধে আপিল করলে শুনানির সময় মূল আইনজীবী অনুপস্থিত থাকায় তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ‘ডিসমিসড ফর ডিফল্ট’ আদেশ দিয়ে আপিল খারিজ করেন। ফলে হাইকোর্টের রায় বহাল থাকে।
পরে ২০২৪ সালের ১ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে তৎকালীন সরকার। সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তবে একই বছরের ২৮ আগস্ট সেই নিষিদ্ধাদেশ প্রত্যাহার করা হয়।
পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল পুনরুজ্জীবনের আবেদন করা হলে ২০২৪ সালের ২২ অক্টোবর তা মঞ্জুর হয়। এরপর মেরিট অনুযায়ী পুনরায় শুনানি শুরু হয় এবং শেষ পর্যন্ত দলটি রাজনৈতিক নিবন্ধন ফিরে পায়।
Related News
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলRead More
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতিরRead More



Comments are Closed