Main Menu

আশা ভোঁসলের শেষকৃত্য সোমবার

Manual4 Ad Code

বিনোদন ডেস্ক: ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

Manual8 Ad Code

সোমবার (১৩ এপ্রিল) তার শেষকৃত্য হবে বলে জানিয়েছেন তার ছেলে।

এর আগে শনিবার (১১ এপ্রিল) তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

তার ছেলে আনন্দ ভোসলে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ‘তিনি আর নেই। সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে।’

Manual3 Ad Code

আশা ভোসলে ভারতীয় সংগীত-আকাশের এক অনন্য নক্ষত্র। আট দশকেরও বেশি সময় ধরে তিনি অসংখ্য ভাষায় গান গেয়ে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, গজল থেকে আধুনিকসহ বিভিন্ন ধারায় তার সমান দক্ষতা তাঁকে বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে।

Manual1 Ad Code

সংগীতে অসাধারণ অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ এবং ‘পদ্মবিভূষণ’-সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

এছাড়া একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করে তিনি ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে নাম করেছেন।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code