পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারী আটক
মহাসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পুলিশ সুপারের নিদের্শনায় পত্নীতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মঙ্গলবার (৭ জুলাই) রাতে উপেজেলার আকবরপুর ইউপির রাউতারা এলাকা থেকে মাদক ব্যবসার অপরাধে তিনজন মাদক ব্যবসায়ীকে ৪০ পিস অবৈধ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল টাবলেট সহ আটক করে কোর্ট হাজতে প্রেরন করেছে।
আটককৃতরা হলো- উপজেলার আকবরপুর ইউপির রাউতারা গামের খলিলের পুত্র কায়ুম (৩৬), মৃত আশরাফুলের পুত্র জাহাঙ্গীর বাবু (৫১) ও মিন্টু’র পুত্র মমিনুর রহমান ওরফে মমিন পাগলু (৩০)।
পুলিশ এসময় তাদের কাছ থেকে ব্যবসার ৪০পিস অবৈধ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল টাবলেট উদ্ধার করে।
এর আগে পত্নীতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে অবৈধ জুয়া খেলার সময় ৬ জুলাই সোমবার দিবাগত রাতে আরো ছয়জন জুয়াড়ীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে বলে জানা গেছে।
আটককৃতরা হলো – নজিপুর পৌর এলাকার পালশা হঠাৎ পাড়ার ইসহাক আলীর পুত্র ইসমাইল হোসেন – (৪৯), আবু বক্কর সিদ্দিকের পুত্র মোয়াজ্জেম হোসেন – (৫২), চকজয়রাম গ্রামের ছয়েফ উদ্দিন সরকারের পুত্র সাবু হোসেন (৫৫), মৃত সামাদ ফকিরের পুত্র রশিদুল ইসলাম- (৪৮), হরিরামপুর দক্ষিণ পাড়ার মোজাম্মেল হোসেনের পুত্র জামাল হোসেন (৫২), ও মৃত নজিবর রহমানের পুত্র মতিনুর রহমান মতিন – (৫২) । এসময় পুলিশ জুয়া খেলার ২৬৬৮০ টাকা সহ খেলার ৫২টি কাড জব্দ করেছে বলে থানা সূত্রে জানা গেছে।
মঙ্গলবার তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন- ২০২৬ অনুযায়ী এবং বুধবার ৩জন অবৈধ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিত করেছেন।
Related News
সিরাজগঞ্জে আ.লীগের কার্যালয়ে ও সাবেক এমপির বাড়িতে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে রাতের আঁধারে বিএনপির কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার টানানোর ঘটনাকে কেন্দ্র করেRead More
নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের দত্তপাড়া এলাকায় মাইক্রোবাস, প্রাইভেট কার ও পিকআপে করে এসে ‘জয় বাংলা’Read More



Comments are Closed