Main Menu

হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৪৮ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৩ জন। সব মিলিয়ে এই রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪১ জনে।

সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, রোববার (৫ জুলাই) সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে এই ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১০৬টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি সংক্রমণ রোধে মাঠপর্যায়ে টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

Share





Related News

Comments are Closed