Main Menu

হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন

Manual5 Ad Code

প্রযুক্তি ডেস্ক: ফোন নম্বরের বাধ্যবাধকতা সরিয়ে এ যাবৎকালের অন্যতম বড় পরিবর্তনের পথে হাঁটছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। শিগগিরই ব্যবহারকারীরা এই অ্যাপে নিজেদের পছন্দমতো একটি ইউজারনেম বা ব্যবহারকারীর নাম নিবন্ধন করতে পারবেন। এর পর থেকে কারও সঙ্গে যোগাযোগের জন্য ফোন নম্বরের বদলে কেবল ওই ইউজারনেম শেয়ার করে নিলেই চলবে।

কোম্পানিটির পক্ষ থেকে নতুন এই ফিচারকে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে তুলে ধরা হচ্ছে। প্রতিষ্ঠানটির মতে, মোবাইল নম্বর অত্যন্ত ব্যক্তিগত জিনিস এবং এটি মানুষের জীবনের বহু বিষয়ের সঙ্গে যুক্ত থাকে। তাই নম্বরটি সুরক্ষিত রাখা জরুরি। যেমন কোনো সদ্য পরিচিত মানুষের সঙ্গে কথা বলা বা কোনো গ্রুপে যোগ দেওয়ার ক্ষেত্রে অনিচ্ছাসত্ত্বেও অচেনা মানুষদের কাছে ফোন নম্বর প্রকাশ হয়ে যায়। নতুন এই ব্যবস্থার ফলে সেই আশঙ্কা আর থাকবে না।

Manual8 Ad Code

তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ইউজারনেম অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডলের মতো নয়। কারণ এখানে ব্যবহারকারীদের নাম খোঁজার জন্য কোনো ডিরেক্টরি বা তালিকা থাকবে না। এমনকি কাউকে বন্ধু হিসেবে যুক্ত করার জন্য অ্যাপের পক্ষ থেকে কোনো সাজেশনও দেওয়া হবে না। মেটা-র মালিকানাধীন অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম, যেমন ইনস্টাগ্রাম বা ফেসবুকের ইউজারনেমের সঙ্গে এটি এক হওয়ারও কোনো বাধ্যবাধকতা নেই।

অবশ্য কার্যপদ্ধতিটি প্রায় একই রকম। ব্যবহারকারীরা নিজেদের জন্য একটি নির্দিষ্ট ইউজারনেম রিজার্ভ করবেন, তারপর নতুন কারও সঙ্গে যোগাযোগের প্রয়োজন হলে সেটি তাকে দিয়ে দেবেন। তাতেই অপর পক্ষ তাকে যুক্ত করে চ্যাট শুরু করতে পারবেন। এই ফিচার চালু হওয়ার পর এটিই ডিফল্ট হিসেবে কাজ করবে। ফলে নতুন কোনো চ্যাট শুরু করার সময়ে ফোন নম্বরের পরিবর্তে কেবল ইউজারনেমটিই দেখা যাবে।

Manual4 Ad Code

গত সোমবার থেকেই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সন আপডেট করে নিজেদের ইউজারনেম রিজার্ভ করতে পারবেন। এর জন্য অ্যাপের সেটিংস অপশনে গিয়ে প্রথমে অ্যাকাউন্ট এবং তার পর ইউজারনেম-এ ক্লিক করতে হবে। তবে এই ফিচার পুরোপুরি কার্যকর হতে বছরের শেষ দিক পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি চালু হলে ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Manual3 Ad Code

হোয়াটসঅ্যাপ এক বিজ্ঞপ্তিতে বলেছে, অধিকাংশ মানুষের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইউজারনেমটি এমন অনন্য হওয়া উচিত, যা কেবল তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিরাই জানবেন। সঠিক নাম বাছতে সমস্যা হলে আমাদের একটি ইউজারনেম জেনারেটর রয়েছে, যা আপনাকে সাহায্য করবে। এ ছাড়া বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র ব্যবসায়ী ও সংস্থাকে তাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকে থাকা বর্তমান ইউজারনেমটিই হোয়াটসঅ্যাপে ব্যবহার করার সুযোগ দেবে তারা।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code