Main Menu

বিদ্যুতের প্রিপেইড মিটার আপডেটের নির্দেশনা

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুতের নতুন মূল্যহার জুন মাসের শুরু থেকে কার্যকর হওয়ায় প্রিপেইড মিটারের গ্রাহকদের মিটার আপডেট করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ জন্য গ্রাহকদের ২০০ বা তার বেশি ডিজিটের টোকেন ব্যবহার করে মিটার আপডেট করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মূল্যহার অনুযায়ী বিদ্যুৎ ব্যবহারের হিসাব নিশ্চিত করতে প্রিপেইড মিটারগুলো হালনাগাদ করা প্রয়োজন। গ্রাহকরা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করে সহজেই মিটার আপডেট করতে পারবেন।

Manual2 Ad Code

এ বিষয়ে কোনো ধরনের সমস্যা বা সহায়তার প্রয়োজন হলে গ্রাহকদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Manual5 Ad Code

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯ ছাড়াও বিভিন্ন বিতরণ সংস্থার কল সেন্টার নম্বরগুলো হলো—

Manual5 Ad Code

বিপিডিবি- ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ড- ১৬৮৯৯, ডিপিডিসি- ১৬১১৬, ডেসকো- ১৬১২০, নেসকো- ১৬৬০৩, ওজোপাডিকো- ১৬১১৭।

Manual3 Ad Code

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত পদ্ধতিতে মিটার আপডেট না করলে নতুন মূল্যহার অনুযায়ী বিল গণনায় জটিলতা দেখা দিতে পারে। তাই দ্রুত মিটার হালনাগাদ করার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code