ঘরে বসেই যাচাই করা যাবে অস্ট্রেলিয়ার ভিসা
পর্যটন ডেস্ক: কোনো এজেন্টের দেওয়া অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির চিঠি বা ‘ভিসা গ্রান্ট লেটার’ আসল কি না, তা এখন ঘরে বসেই যাচাই করা যাবে। অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্সের অফিশিয়াল অনলাইন পোর্টাল ImmiAccount ব্যবহার করে গ্রাহকেরা নিজেরাই এই তথ্য যাচাই করতে পারবেন।
গত সোমবার (২৫ মে) ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশন বাংলাদেশ এক বিশেষ বার্তায় এ তথ্য জানিয়েছে।
হাইকমিশনের বার্তায় বলা হয়েছে, কোনো এজেন্ট যদি অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির চিঠি দিয়ে থাকে, তাহলে সেটি আসল কি না তা নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই অস্ট্রেলিয়া সরকারের অফিশিয়াল ইমিগ্রেশন পোর্টাল ‘ইমিঅ্যাকাউন্ট’-এ গিয়ে যাচাই করে নিতে হবে।
এই অফিশিয়াল পোর্টালের মাধ্যমে মূলত তিনটি গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত হওয়া যাবে—
আবেদনকারীর নামে কোন ধরনের বা সাবক্লাসের ভিসা ইস্যু হয়েছে অস্ট্রেলিয়ায় কত দিন অবস্থান করা যাবে সেখানে কাজ করার আইনি অনুমতি বা ওয়ার্ক পারমিট রয়েছে কি না।
সাম্প্রতিক সময়ে ভুয়া ভিসা লেটার ও জালিয়াতির ঘটনা বেড়ে যাওয়ায় যেকোনো ধরনের আর্থিক লেনদেনের আগে সরাসরি সরকারি পোর্টাল থেকে তথ্য যাচাই করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে অস্ট্রেলিয়ান হাইকমিশন।
Related News
সবুজ চা বাগানে কাশফুলের সাদা চাদর, দর্শনার্থীদের ভিড়
Manual5 Ad Code পর্যটন ডেস্ক: দুই পাশে সবুজ চায়ের বাগান, মাঝখান দিয়ে বয়ে চলেছে ছড়া।Read More
থাই ভিসায় নতুন নিয়ম, লাগবে গুরুত্বপূর্ণ ২ নথি
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের ভিসা পেতে হলে এখন থেকেRead More



Comments are Closed