এলপিজি সিলিন্ডারের দাম কমলো, ১২ কেজি ১৫২৮ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি জুলাই মাসের জন্য দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ৩৫৭ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এলপিজির দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দর সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।
এর আগে, সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। সেই সঙ্গে ওইদিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
Related News
দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে দোকানপাট, মার্কেট ও শপিংমল খোলা রাখারRead More
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তRead More



Comments are Closed