সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করেছে ‘উবার’
বৈশাখী নিউজ ডেস্ক: উবার মোটো ও উবার রেন্টালস চালুর পর এবার সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করেছে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার।
মঙ্গলবার এক অনুষ্ঠানে সিলেটে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে উবার বাংলাদেশ। এর ফলে সিলেট শহরে বসবাসকারীদের পাশাপাশি ভ্রমণকারীরাও এখন উবার অ্যাপের মাধ্যমে খুব সহজেই গাড়িসহ সব ধরনের রাইড ব্যবহার করতে পারবেন।
বুধবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে উবার বাংলাদেশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে উবারের এই নতুন পথচলা শহরের যাতায়াত ব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি ব্যবসা ও পর্যটন খাতকে শক্তিশালী এবং স্থানীয় চালকদের আয়ের পথ তৈরি করবে।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, উবারের যাত্রা আমেরিকায় শুরু হলেও এর সাফল্য কিন্তু স্থানীয় চালক, যাত্রী ও সাধারণ মানুষের ওপরই নির্ভর করে। আমেরিকান প্রযুক্তি স্থানীয় মানুষের প্রয়োজন মেটাচ্ছে, বাংলাদেশি চালকদের আয়ের সুযোগ করে দিচ্ছে এবং সাধারণ মানুষকে যাতায়াতের আরও বিকল্প দিচ্ছে।
উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদওয়ান রেজভী বলেন, উবারের কাছে বাংলাদেশ সব সময়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। উবার একদিকে যেমন সাধারণ মানুষের জন্য নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধ পরিকর, তেমনি চালকদের জন্য সুবিধামতো অর্থনৈতিক সুযোগ তৈরিতেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রসঙ্গত, ২০১৬ সালে বাংলাদেশে প্রথম কার্যক্রম শুরু করে উবার। রাজধানী ঢাকার পর উবার পর্যায়ক্রমে দেশের বিভিন্ন শহর ও বিভাগে নিজেদের সেবার পরিধি বিস্তৃত করছে। বাংলাদেশের নগর যাতায়াতব্যবস্থার আধুনিকায়ন ও অর্থনৈতিক সুযোগ তৈরিতে উবারের যে ধারাবাহিক প্রতিশ্রুতি রয়েছে, এই সম্প্রসারণ তারই অংশ।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed