সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য পদ পেলেন চার সাংবাদিক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য পদ পেলেন চার সাংবাদিক। রোববার (২১ জুন) এই চার সাংবাদিককে কার্যনির্বাহী পরিষদের এক সভায় ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভূক্তির সিদ্ধান্ত হয়। সেই সাথে সহযোগী সদস্য পদে থাকা ৩ জনকে পূর্ণাঙ্গ সদস্য করা হয়েছে।
নতুন সদস্যদের মধ্যে রয়েছেন-মো. হাসান শিকদার সেলিম (ক্যামেরা পার্সন-নিউজ২৪ টিভি), মো. তাইনুল ইসলাম (স্টাফ রিপোর্টার-দৈনিক শ্যামল সিলেট), মো. রুমান আহমদ (মাল্টিমিডিয়া রিপোর্টার- দৈনিক আজকের পত্রিকা) ও নিবেন্দু তালুকদার (ফটো সাংবাদিক-সিলেটভিউ২৪.কম)।
এছাড়া সহযোগী সদস্য পদ থেকে যাদের সাধারণ সদস্য করা হয়েছে, তারা হলেন-মো. মশাহিদ আলী (স্টাফ রিপোর্টার-বার্তা২৪.কম), রেজা রুবেল (ফটো সাংবাদিক- দৈনিক শ্যামল সিলেট) ও এম কে তুহিন (স্টাফ রিপোর্টার-দৈনিক আধুনিক কাগজ)।
এবছর ক্লাবের সদস্য হিসেবে অন্তভূক্তির আবেদন করেন ২৫ জন। পরে স্কুটিনি কমিটির অনুষ্ঠিত সভায় ৪ জনকে প্রাথমিকভাবে সদস্য হিসেবে এবং সহযোগী সদস্য পদে থাকা ৩ জনকে সাধারণ সদস্য হিসেবে অনুমোদনের জন্য চূড়ান্ত করা হয়।
Related News
সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরেরRead More
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More



Comments are Closed