Main Menu

চাইনিজ উশু ফাইটার স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে বেল্ট ও সনদপত্র বিতরণ

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের কৃতি উশু খেলোয়াড়দের মাঝে বেল্ট প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘চাইনিজ উশু ফাইটার স্কুল, সিলেট’ ও ‘চাইনিজ মার্শাল আর্ট কুংফু একাডেমি, সিলেট’-এর যৌথ উদ্যোগে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২৭ জুন) বিকালে সিলেট জেলা স্টেডিয়ামের উশু প্রশিক্ষণ গ্রাউন্ডে এই উৎসবমুখর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক, আন্তর্জাতিক উশু কোচ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে বেল্ট ও সার্টিফিকেট তুলে দেন সিলেট জেলার ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ নূর হোসেন।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার, উশু স্কুলের সিনিয়র সাবেক ব্ল্যাক বেল্ট হোল্ডার এবং জাতীয় উশু কোচ ও জাজ মোঃ আলমগীর হুসেন, জাকির আহমদ ও উত্তম কুমার। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং বিপুল সংখ্যক উশু-কুংফু শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এবারের কঠোর বেল্ট পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বিভিন্ন গ্রেডের বেল্ট অর্জন করেছে ক্ষুদে ও তরুণ ফাইটাররা। হলুদ বেল্ট মোঃ রিফাত হোসেন, দেবজিৎ রায়, মিসরাত জাহান আনিসা, সুইটি দেবনাথ, এবাদুর রহমান সুন্না ও মোঃ সিয়াম। সবুজ বেল্ট নাজিফ আল আয়ান ও জয়িষ্ণু দাস। ব্রাউন বেল্ট চাইনিজ মার্শাল আর্ট কুংফু একাডেমির কৃতি শিক্ষার্থী সাজনিন আক্তার সাদিয়া।

প্রধান অতিথির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। তিনি উশু ফাইটার স্কুলের প্রধান প্রশিক্ষক মোঃ আনোয়ার হোসেনের বৈশ্বিক অর্জনের কথা স্মরণ করে বলেন, আমরা বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের সিলেটের গর্ব আন্তর্জাতিক উশু কোচ মোঃ আনোয়ার হোসেনকে। যিনি সম্প্রতি চীনে অনুষ্ঠিত ‘১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপ’-এ বাংলাদেশের জাতীয় উশু কোচ হিসেবে সফলভাবে প্রতিনিধিত্ব করে এসেছেন এবং বিশ্ব উশু ফেডারেশনের শীর্ষ নেতৃত্বের সাথে সাক্ষাৎ করেছেন। তাঁর মতো একজন বিশ্বমানের কোচকে পেয়ে সিলেটের ছেলেমেয়েরা সত্যিই ভাগ্যবান।

Manual1 Ad Code

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্রীড়া অফিসার আরও বলেন, উশু শুধু কোনো মারামারি বা মার্শাল আর্ট নয়, এটি মূলত চরিত্র গঠনের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যা। এখান থেকে অর্জিত শৃঙ্খলা, সম্মান ও আত্মবিশ্বাস তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে। তোমরা মাদককে ‘না’ বলো এবং খেলার মাঠকে ‘হ্যাঁ’ বলো। সিলেট জেলা ক্রীড়া সংস্থা সবসময় তোমাদের পাশে আছে।

Manual8 Ad Code

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি আন্তর্জাতিক কোচ মোঃ আনোয়ার হোসেন বলেন, শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও পারস্পরিক সম্মানই উশুর মূলমন্ত্র। আজ যারা নতুন বেল্ট ও স্বীকৃতি পেলো, নিষ্ঠার সাথে অনুশীলন ধরে রাখলে এরাই আগামীতে বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ।-বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code