গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরে এক গৃহবধূকে (২৬) সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বাকি এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ দন্ড দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে গভীর রাতে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের ওই গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন কয়েকজন ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরদিন বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। ওই মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মামলার আসামি নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, মনিরুজ্জামান জুয়েল, আছমত আলী ও জসিম উদ্দিনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
তিনি জানান, একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করেন। এছাড়াও ইদ্রিস আলী নামে এক আসামিকে খালাস প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলার দায়ে ৬ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার সিএনজিচালক মোছব্বির মিয়া হত্যা মামলার ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডRead More
রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেলRead More



Comments are Closed