কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদরাসায় পাহাড়ধসের ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জনই শিশু, তারা সবাই ওই মাদ্রাসার শিক্ষার্থী। এছাড়া নিহত অপর একজন ওই মাদরাসার শিক্ষক। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ছাড়া জীবিত উদ্ধার ৫ শিশুকে ক্যাম্প ৩-এর জিকে হাসপাতাল, ক্যাম্প ৫-এর ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং ক্যাম্প ৬-এর আইআরসি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে আড়াইটর দিকে এই ঘটনা ঘটে। হতাহতরা সবাই রোহিঙ্গা শিক্ষার্থী।
স্বেচ্ছাসেবকদের সহায়তায় ফায়ার সার্ভিসের নেতৃত্বে উদ্ধার অভিযান শেষ হয়েছে। এপিবিএন পুলিশ এবং রোহিঙ্গারা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
কুতুপালং ৫ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদরাসায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এ সময় ক্লাস চলছিল বলে জানা গেছে। পরে ধ্বংসস্তূপ থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত ৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ‘এ-থ্রি’ ব্লকে ওই মাদরাসায় হঠাৎ পাহাড়ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারে ছুটে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।
এদিকে ভারী বর্ষণের কারণে আরও পাহাড় ধসের আশংকা করছে রোহিঙ্গারা।
Related News
ফটিকছড়িতে যুবদলের মিছিলে যুবলীগের হামলা: ৩০টি মোটরসাইকেল ভাঙচুর, একটিতে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলের মিছিলে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।Read More
কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৪ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের রামুতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহRead More



Comments are Closed