Main Menu

সিলেটে ১৪৫ পিস ভারতীয় কম্বল জব্দ, আটক ৩ যুবক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে প্রায় ৪ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (৭ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিটে দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ) মো. মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে হুমায়ুন রশীদ চত্বর সংলগ্ন হোটেল মার্টিন (আবাসিক)-এর সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি পুরাতন যাত্রীবাহী রয়্যাল স্পেশাল বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব-১৪-৮৬০৭) তল্লাশি করে ১৪৫টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। জব্দকৃত কম্বলগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৩৫ হাজার টাকা।

এ সময় বাসসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন— মো. শাহিন (২৬), পিতা: মৃত মাইন উদ্দিন, দক্ষিণ শিলমন্দী, নরসিংদী সদর, নরসিংদী; মো. শাহ আলম (২৯), পিতা: মৃত তোফাজ্জল হোসেন, চরমাধবদী, মাধবদী, নরসিংদী; এবং মো. আপন মিয়া (২০), পিতা: রফিকুল ইসলাম, বিবির কান্দি, মাধবদী, নরসিংদী।

বুধবার (৮ জুলাই) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed