Main Menu

কয়েক দিনের টানা বৃষ্টিতে পঞ্চগড়ে বাদাম চাষে ব্যাপক ক্ষতির শঙ্কা

মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: চলতি মৌসুমে ˆবশাখ মাসের শেষের দিনগুলো কয়েক দিনের টানা বৃষ্টিতে পঞ্চগড়ে বাদাম চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। ফাল্গুন ও ˆচত্র মাসে বাদাম বীজ রোপণ করা জমিতে অতিরিক্ত বৃষ্টি পানি জমে থাকায় বাদাম ক্ষেত গুলো মরে যাচ্ছে ও বাদাম ফলগুলো পচে যাচ্ছে। জলবায়ুর পরিবর্তন ও প্রতিকুল আবহাওয়া কারণে এই উত্তর জনপদের বাদাম চাষীরা এবার বাদাম চাষে বিপযর্য়ের আশঙ্কা করছেন। এতে ফলন ভালো না হওয়ার পাশাপাশি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হবেন বলে বাদাম চাষীরা জানিয়েছেন। ফলে ধানের পরেই অবস্থান করে নেয়া এই ফসলটি হুমকির মুখে পড়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে , জেলায় এবার অধিক পরিমাণ জমিতে বাদাম চাষ করা হয়েছে। বিশেষ করে ৫ উপজেলার বিস্তৃর্ণ এলাকায় অন্যান্য ফসলের সাথে ব্যাপক আকারে বাদামের আবাদ হয়েছে। চলতি মৌসুমে এবার বাদাম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৯ হাজার ৭ শত হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে ৭ হাজার হেক্টর বেশী জমিতে বাদাম চাষ করা হয়েছে।

বোদা উপজেলার সদর ইউনিয়নের তিতোপাড়া গ্রামের বাদাম চাষী আবুল হোসেন জানান, বৈশাখ মাসের শেষের দিনগুলো টানা শিলাবৃষ্টি ও বৃষ্টি হওয়ায় এবং আবহাওয়া অনুকুলে না থাকায় বিঘা প্রতি ৩-৪ মণ কম ফলন হতে পারে| এতে আমরা আর্থিক ক্ষতির আশংকা করছি।

বোদা উপজেলা কৃষি অফিসার জানান, এবার আগাম বৃষ্টিপাতে জমিতে পানি জমে থাকলে বাদাম ক্ষেতগুলো ক্ষতির আশংকা থাকলেও রোদ পেলে তা ক্ষতি হবে না। অত্র এলাকার বিস্তির্ণ জমি বাদাম চাষের জন্য খুবই উপযোগী ,কম খরচে ভালো ফলন হয়। কৃষকরা নিজ চেষ্টায় বাম্পার ফলনের আশায় প্রচুর পরিমাণে বাদাম চাষ করছে।

Share





Related News

Comments are Closed