সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আলহাজ্জ মনসুর আহমদ লস্কর যৌথ স্বাক্ষরে ২৯ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সানি সুমন আহমেদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দিলদার মিয়া।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি নাজমুল হুদা নাজ, আমিরুল হক, রুহেল আহমেদ, আবুল কালাম, এনামুল হক, নজরুল ইসলাম, লুকমান হুসেন, সহ-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, বদরুল আমিন, সহ-সংগঠনিক সম্পাদক মাহাথির মামুন, তথ্য ও প্রচার সম্পাদক আলমগীর হাসান ফারুকী, কোষাধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মৌলাদ হাসান, দপ্তর সম্পাদক ছালেহ আহমেদ, সহ-দপ্তর সম্পাদক বিলাল আহমেদ, শ্রম ও পেশাজীবী সম্পাদক আকমল হুসেইন খান, ধর্ম ও প্রবাসী বিষয়ক সম্পাদক হাফিজ সাদিক আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা পারুল বেগম, শাহানা আক্তার, শিফা আক্তার, শাহ তাবাসসুম বিন্ত, সদস্য জাকির হোসেন চৌধুরী, ছালেহ আহমেদ, বিলাল আহমেদ এবং খালেদ আহমেদ।
পর্তুগাল শাখার নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্জ মনসুর আহমদ লস্কর। এক যৌথ বার্তায় কেন্দ্রীয় নেতৃদ্বয় বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবগঠিত এই কমিটির বলিষ্ঠ ও সঠিক নেতৃত্বে পর্তুগালে বসবাসরত সকল প্রবাসী এবং সিলেট বিভাগবাসীর ন্যায্য দাবি-দাওয়া আদায়ে পর্তুগাল শাখা আগামীতে অগ্রণী ও বলিষ্ঠ ভূমিকা পালন করবে। একই সাথে তাঁরা কমিটির সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এদিকে পর্তুগালে নতুন এই কমিটি গঠিত হওয়ায় ইউরোপের বিভিন্ন দেশে সক্রিয় থাকা অন্যান্য প্রবাসী সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দও নবগঠিত কমিটির কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।-বিজ্ঞপ্তি
Related News
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবংRead More
যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে হবিগঞ্জের আল আমিন
প্রবাস ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের আল আমিন যোগ দিয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সেRead More



Comments are Closed