Main Menu

সিলেট হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৬

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সর্বশেষ ২৪ ঘণ্টায়ও হাম-উপসর্গে মারা গেছে আরেক শিশু। তাকে নিয়ে সিলেট বিভাগে হাম রোগ ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ৮৬ তে দাঁড়িয়েছে।

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ৯ মাস বয়েসি শিশুর বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৩৬ জন হামে আক্রান্ত বা সন্দেহভাজন রোগী সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা মোট ২৬২ জন।

Share





Related News

Comments are Closed