কিশোরগঞ্জে বাস-পিকআপের সংঘর্ষে ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরুবোঝাই পিকআপের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় পিকআপে থাকা ছয়টি গরুরও মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে পাকুন্দিয়া উপজেলার সুখিয়া বাজারের কাছে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপে থাকা নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বিল্লাল (৩৫), খুরশেদ (৬০) ও পিকআপের চালক খোকন (৩৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি বাসের সঙ্গে সুখিয়া বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পিকআপে থাকা ছয়টি গরুও মারা যায়। দুর্ঘটনায় পিকআপ ও বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।
পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন রকি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News
নিখোঁজের ২দিন পর নদীতে মিলল শিক্ষক আদিত্যের মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার খালিয়াজুরীতে নিখোঁজের প্রায় ৩১ ঘণ্টা পর সুরমা নদী থেকে অদ্বৈত্য সরকারRead More
সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টায় পেট্রোল বোমা হামলারRead More



Comments are Closed