বিশ্বনাথে হাওরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলায় হাওরের পানিতে ডুবে মাহিদ আলী (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) বেলা ২টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের চাউলধনী হাওরের বেটুয়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাহিদ আলী উপজেলার ওই ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও গ্রামের মৃত সাহিদ আলীর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার যোহরের নামাজের পর অন্য কয়েকজনের সঙ্গে নৌকাযোগে গবাদিপশুর জন্য ঘাস কাটতে হাওরে যায় মাহিদ। একপর্যায়ে সঙ্গীদের চেয়ে কিছুটা দূরে গিয়ে সে নৌকা থেকে শাপলা তুলতে শুরু করে। এর কিছুক্ষণ পর সঙ্গীরা তার নৌকাটি ফাঁকা অবস্থায় ভাসতে দেখে আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে নৌকা থেকে কিছুটা দূরে পানির নিচে শাপলা গাছে জড়ানো অবস্থায় মাহিদের নিথর দেহ উদ্ধার করা হয়।
পরে তাকে পানি থেকে তুলে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মাহিদকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক বরাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন স্থানীয় দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।
Related News
বিশ্বনাথে হাওরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলায় হাওরের পানিতে ডুবে মাহিদ আলী (১৬)Read More
বিশ্বনাথে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (৮Read More



Comments are Closed