ডিভোর্সের পর দুধ দিয়ে গোসল করে যুবকের ‘স্বাধীনতা’ উদযাপন!
আন্তর্জাতিক ডেস্ক: স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ৪০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন এক যুবক। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জানা গেছে, ওই যুবকের নাম মানিক আলী। তিনি ভারতের আসামের নলবাড়ি এলাকার বাসিন্দা। স্ত্রীর সঙ্গে আইনিভাবে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) হওয়ার পর ‘স্বাধীনতা’ উদযাপনের জন্য এমন কাজ করেছেন তিনি। খবর ইন্ডিয়া টুডের।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, বাড়ির বাইরে দুধ দিয়ে গোসল করছেন মানিক। পাশে রাখা আছে চারটি ড্রাম। এক একটিতে ১০ লিটার করে দুধ রয়েছে।
সবমিলিয়ে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করলেন ওই যুবক। আর সেইসঙ্গে তাকে বলতে শোনা যাচ্ছে, ‘আজ থেকে আমি স্বাধীন।’
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করার সঙ্গে সঙ্গেই দ্রুত ভাইরাল হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আইনিভাবে বিবাহবিচ্ছেদ হওয়ার আগে অন্তত দুইবার ওই যুবকের স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন।
এদিকে দুধ দিয়ে গোসল করতে করতে ওই যুবককে বলতে শোনা গেছে, ‘সে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। কিন্তু আমি পরিবারের দিকে তাকিয়ে কোনো ঝামেলা বা অশান্তিতে যাইনি।’
Related News
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উরুজগান প্রদেশের ৫৭ বছর বয়সী মোহাম্মদ সাদিক ৫৮ সন্তানের ভরণপোষণ করতে গিয়েRead More
মিলনের পর সঙ্গীকেই খাবার বানায় যে স্ত্রী!
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৮ অক্টোবর, বিশ্ব অক্টোপাস দিবস। সমুদ্রের রহস্যময় প্রাণীদের মধ্যে অক্টোপাস বরাবরইRead More



Comments are Closed