ফুলতলায় ব্যাংক ম্যানেজারের বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার ফুলতলায় ব্যাংক ম্যানেজারের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার পয়গ্রামে শেখ হাজ্জাজ ইমতিয়াজ ওরফে ফরিদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। সঙ্গবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকারসহ ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এসময় ডাকাত দলের ধারালো অস্ত্রাঘাতে বাড়ির মালিক শেখ হাজ্জাজ ইমতিয়াজ গুরুতর আহত হয়েছে।
আহত শেখ হাজ্জাজ ইমতিয়াজ মধুমতি ব্যাংক খুলনা শাখার ম্যানেজার হিসেবে দায়িত্বে রয়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিনগত রাত সোয়া দুইটার দিকে ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দল মই দিয়ে দুই তলার ছাদে ওঠে। এরপর গ্রিল কেটে তারা বসতঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের বেঁধে রেখে তারা ফরিদকে মাথায় কুপিয়ে জখম করে। ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে লকার ও আয়রন সেফে রক্ষিত ৮ লাখ টাকা এবং ১২ লাখ টাকা মূল্যের ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় তারা।
বাড়ির সিসিটিভি ফুটেজ অনুযায়ী, রাত ২টা ২৫ মিনিট থেকে শুরু করে মঙ্গলবার ভোররাত ৪টা ৭ মিনিট পর্যন্ত ডাকাত দল এই লুটপাট চালায়। ডাকাতদের মুখে মাস্ক এবং হাতে দেশীয় অস্ত্র ছিল।
আহত শেখ হাজ্জাজ ইমতিয়াজকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খবর পেয়ে ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ ভোর সাড়ে ৫টায় এবং খুলনার পুলিশ সুপার মো. তাজুল ইসলাম সকাল ৯টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ পর্যন্ত থানায় কোনো মামলা এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার বা কোনো ডাকাত আটক সম্ভব হয়নি।
Related News
খুলনায় ট্রাকচাপায় সিআইডি কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: ফজলুর রহমান (৪৭) নামে একRead More
যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় অজ্ঞাতনামা পিকআপের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহতRead More



Comments are Closed