Main Menu

অনলাইনে যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপের খেলা

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ নিয়ে বিশ্বের সর্বস্তরের মানুষের উন্মাদনার শেষ নেই। তবে বাংলাদেশের মানুষের উন্মদনা যেন একটু বেশিই। অথচ কিছুদিন আগেই মনে হচ্ছিলো প্রিয় দলের খেলা সরাসরি দেখতে পারবেন না বাংলাদেশের সমর্থকরা। অবশ্য সেই শঙ্কার মেঘ কেটেছে। ঘরে বসেই দেশের তিনটি টিভি চ্যানেলে খেলা দেখা যাবে।

রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবন ফুটবলপ্রেমীরা।

Manual2 Ad Code

সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা।

এছাড়া লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের খেলা।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code