Main Menu

বাংলাদেশী সন্দেহে কলকাতায় আটক ৫০

বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশী সন্দেহে তামিলনাড়ুতে আটক ৫০ জনকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।

রোববার (৫ জুলাই) তামিলনাড়ু থেকে ট্রেনে কলকাতার হাওড়া স্টেশনে নিয়ে আসা হয় তাদের। কলকাতায় পৌঁছানোর পর পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তায় দুটি বাসে হাওড়া স্টেশন থেকে ধৃতদের নিয়ে যাওয়া হয় পেট্রাপোল সীমান্তের কাছে হরিদাসপুর বিএসএফ ক্যাম্পের উদ্দেশ্যে। রোববারই তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য তুলে দেওয়া হবে বিএসএফের হাতে। বিজিবির সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই ৫০ জনকে পরবর্তীকালে বাংলাদেশে ফেরত পাঠানোর কাজ করবে বিএসএফ।

আটক হওয়া এই ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন মহিলা রয়েছে।

প্রসঙ্গত, ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ নীতি থেকে কোনোভাবেই পশ্চিমবঙ্গের বিজেপি সরকার সরে আসবে না, তা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সময়ে তামিলনাড়ুতেও ক্ষমতায় এসেছে জোসেফ বিজয়ের সরকার। তারাও ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ নীতিতে অনড়। ক্ষমতায় আসার পর তামিলনাড়ু জুড়ে অনুপ্রবেশকারীদের ধরবাপাকড় শুরু করেছে বিজয়ের পুলিশ।

 

Share





Related News

Comments are Closed