Main Menu

শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে এনার্জি ড্রিংকস নিষিদ্ধ

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে শিশু-কিশোরদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে কোনো ধরনের এনার্জি ড্রিংকস বা উচ্চ মাত্রার ক্যাফেইনযুক্ত পানীয় বিক্রি করা যাবে না।

শুক্রবার (৩ জুন) মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি বিধায়ক বিক্রম পচপুতের এক প্রশ্নের জবাবে খাদ্য ও ঔষধ প্রশাসন মন্ত্রী নরহরি জিরওয়াল সরকারি এই কঠোর নির্দেশনার কথা জানান।

মন্ত্রী স্পষ্টভাবে বলেন, শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর এই কোমল পানীয়গুলো স্কুল-কলেজের আশপাশে বাজারজাতকরণ বন্ধে সরকার শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করবে।

Manual6 Ad Code

বিধানসভায় উত্থাপিত আলোচনায় বিজেপি বিধায়ক বিক্রম পচপুতে জনপ্রিয় এনার্জি ড্রিংকস ‘স্ট্রিং’-এর উদাহরণ টেনে এর ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরেন।

Manual8 Ad Code

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, যদিও এসব বোতলের গায়ে শিশু ও গর্ভবতী নারীদের জন্য অনুপযুক্ত বলে সতর্কতা লেখা থাকে, তবুও তদারকির অভাবে তা শিশুদের হাতে অনায়াসেই পৌঁছে যাচ্ছে।

Manual8 Ad Code

তিনি দাবি করেন, শিশুদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের ওপর এসব পানীয়র নেতিবাচক প্রভাব মদের চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে।

এই যুক্তির সঙ্গে একমত পোষণ করে মন্ত্রী নরহরি জিরওয়াল জানান, সরকার স্কুলের চারপাশে ৫০০ মিটারের নিষেধাজ্ঞা অঞ্চল কঠোরভাবে কার্যকর করবে, যার আওতায় মাদকদ্রব্যের পাশাপাশি এসব কৃত্রিম পানীয় বিক্রিও নিষিদ্ধ থাকবে।

এদিকে মহারাষ্ট্র সরকারের এই সময়োপযোগী পদক্ষেপের রেশ পড়েছে পার্শ্ববর্তী রাজ্য কর্ণাটকেও। রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান শশীধর কোসাম্বে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমারকে এক চিঠিতে একই ধরনের নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন।

Manual3 Ad Code

তিনি উল্লেখ করেন, স্কুল ও কলেজের আশপাশে বর্তমানে তামাকজাত পণ্যের ওপর যে ১০০ মিটারের নিষেধাজ্ঞা রয়েছে, তা বাড়িয়ে ৫০০ মিটার করা উচিত এবং এর আওতায় সব ধরণের এনার্জি ড্রিংকস অন্তর্ভুক্ত করা জরুরি। কৃত্রিম রং ও রাসায়নিক মিশ্রিত এসব পানীয় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে তিনি তাঁর আবেদনে উল্লেখ করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code