Main Menu

টানা বর্ষনে বিপর্যস্ত কমলগঞ্জের জনজীবন; ক্ষতিগ্রস্ত হচ্ছে সবজি ক্ষেত

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: চা বাগান, বনাঞ্চল ও হাওর বেষ্টিত মৌলভীবাজার জেলায় টানা বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার জনজীবন। নিন্মআয়ের লোকেরা কাজকর্ম করতে না পেরে দুর্ভোগ পোহাচ্ছেন।

Manual5 Ad Code

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বুধবার পর্যন্ত অব্যাহত বৃষ্টিপাতের ফলে কৃষকদের সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সাথে ধলাই, লাঘাটা, ক্ষিরণীসহ নদনদীর পানিও বাড়তে শুরু করেছে।

Manual7 Ad Code

শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯১ মিমি.। তবে বুধবার দিনভর মাঝারি থেকে ভারী বর্ষন অব্যাহত রয়েছে।

টানা বর্ষনের কারনে উজানের পাহাড়ি ঢলে নদী, ছড়া, খাল-বিল ভরাট হয়ে পড়ছে। হাটবাজারে রাস্তাঘাট ও ড্রেনেজ উপচে পানি গড়িয়ে যাচ্ছে। এতে পথচারী ও শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। টানা বৃষ্টিপাতের কারনে উপজেলার আদমপুর, আলীনগর, মাধবপুর, শমশেরনগর, মুন্সিবাজার, পতনঊষার ইউনিয়নের বিভিন্ন এলাকায় সবজিক্ষেত বিনষ্টের আশঙ্কা করছেন কৃষকরা।

পতনঊষারের নোয়াগাঁও গ্রামের কৃষক ইউনুস মিয়া, ধুপাটিলার আলমগীর হোসেন, মুন্সিবাজার ইউনিয়নের মোজাহিদ আলী, শমশেরনগর ইউনিয়নের নিহারেন্দু চন্দ নিবাস জানান, এমনিতেই গত এক মাস যাবত প্রতিদিন কোন না কোন সময় বৃষ্টিপাত হচ্ছে। ফলে মাটি নরম হয়ে গলে যাচ্ছে। তার উপর মঙ্গলবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিপাতে পানি জমে থেকে সবজি গাছের গোড়া পঁচে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতি গুণতে হবে।

কমলগঞ্জে সংবাদপত্র বিক্রেতা মো: কায়কোবাদ জানান, বৃষ্টির কারনে বুধবার কোন পত্রিকা বিতরণ কিংবা বিক্রি করা সম্ভব হয়নি। রিক্সাচালক আব্দুল খালিক, সুলতান মিয়া জানান, বৃষ্টির কারনে হাটবাজারে মানুষের উপস্থিতি না থাকায় অলস বসে দিন পার করছি। তাছাড়া বৃষ্টির জন্য রিক্সা চালানোও কঠিন। কোন আয় রোজগার না হওয়ায় সংসারের খরচ বহন করা সম্ভব হবে না।

Manual6 Ad Code

কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায় বলেন, টানা বৃষ্টি অব্যাহত থাকলে সবজী ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code