সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের কানাইঘাট উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত তারেক আহমদ (২৫) উপজেলার ৫ নম্বর বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামের ফয়েজ আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ জুলাই) সৌদি আরবের জেদ্দা শহরে কর্মস্থলের দায়িত্ব পালন শেষে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে তারেক ড্রাইভিং অনুশীলন করছিলেন। এ সময় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩ জুলাই) বিকেলে তিনি মারা যান।
এ তথ্যটি নিশ্চিত করেছেন কানাইঘাট উপজেলার ৫ নম্বর বড়চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী। তিনি জানান, ড্রাইভিং শেখার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তারেককে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।
তারেকের অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের পাশাপাশি নিজ গ্রাম ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা তার মরদেহ দ্রুত দেশে এনে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Related News
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবংRead More
যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে হবিগঞ্জের আল আমিন
প্রবাস ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের আল আমিন যোগ দিয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সেRead More



Comments are Closed