ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে ৪ মাত্রার এ কম্পন অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কম্পন অনুভব করার কথা জানান। অনেকের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কোভিদ গণমাধ্যমকে জানান, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকায়।
তবে পরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ঢাকার আগারগাঁও থেকে এর দূরত্ব ১৬ কিলোমিটার (পূর্বে)।
Related News
বাংলাদেশ-ভারত ও মিয়ানমারে ১৬ ঘণ্টায় ৬টি ভূমিকম্প
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন এলাকায় শনিবার (৩১ অক্টোবর) ১৬ ঘণ্টায় বাংলাদেশ ও আশপাশের অঞ্চলেRead More
দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
বৈশাখী নিউজ ডেস্ক: দেড় ঘণ্টার ব্যবধানে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।Read More



Comments are Closed