পর্তুগালে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল সিলেটের যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: পর্তুগালে সড়ক দুর্ঘটনায় সিলেটের ওসমানীনগর উপজেলার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত মো. শামসুল ইসলাম কামরান (২৫) উপজেলার দয়ামীর ইউনিয়নের বাসিন্দা মৃত মুতলিব আলীর তৃতীয় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ৯টার পর পর্তুগালের সেতুবাল জেলার আলমেদা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কামরান। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় আলমেদা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
কামরানের মৃত্যুর খবরে আলমেদাসহ পর্তুগালজুড়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্নের উদ্যোগ নিয়েছেন।
নিহতের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করে জানান, চলতি বছর দেশে এসে বিয়ে করেছিলেন কামরান। বিয়ের মাত্র তিন মাস পর তিনি আবার কর্মস্থল পর্তুগালে ফিরে যান। এর কিছুদিনের মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হলো।
এদিকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দ্রুত তার মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করা হবে বলে প্রত্যাশা করেছে তার পরিবার।
Related News
মালয়েশিয়ায় পাহাড়ধসে বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার লোজিং হাইল্যান্ডসে পাহাড়ধসে মাটিচাপা পড়া বাংলাদেশি যুবক মো. ফাহাদ হোসানের (২৭) মরদেহRead More
নিউইয়র্কে দুর্ঘটনায় প্রাণ গেলো সিলেটের আইটি প্রকৌশলীর
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাটের এক আইটি প্রকৌশলী নিহত হয়েছেন।Read More



Comments are Closed